
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের রায়গঞ্জের গ্রামপাঙ্গাসী বাজার থেকে মৃত নইমুদ্দিন মাস্টারের বাড়ী হয়ে হাফেজ মোঃ রজব আলীর বাড়ি পর্যন্ত দের কিলোমিটার কাঁচা সড়ক বেহাল হয়ে পড়েছে। উপজেলার গ্রামপাঙ্গাসী কারিগরপাড়ার অটোচালক মোঃ মেরাজুল ইসলাম চাঁন্দু বলেন, একটু বৃস্টি হলেই বেহাল সড়কের জন্য বাধ্য হয়ে অন্যের বাড়িতে গাড়ী রেখে হাফ কিলোমিটার পায়ে হেটে আমাদের মতো অটো-চালকদের বাড়িতে আসতে হয়। আরেক অটো-চালক বলেন, রইবা হাজির ব্রিজের বিলবোর্ট থেকে জানতে পারলাম যে,
মিরের দেউলমূড়া রইবা হাজি ব্রিজ থেকে নইমুদ্দিন মাস্টারের বাড়ি পর্যন্ত ইট পারার কথা থাকলেও কাজ করা হয়েছে ঠান্ডু প্রামানিকের বাড়ি পর্যন্ত। এদিকে একটু বৃস্টি হওয়ার পরেই দেখা যায় উক্ত সড়কে জনসাধারনের পরিবর্তে বেশ কয়েকটি হাঁস পুকুরে না গিয়ে সড়কের গর্তের মাঝখানে পানির মধ্যে খাদ্য খুজে নিচ্ছে। মাত্র দেরকিলোমিটার সড়কের জন্য দূর্ভোগ পোহাতে হচ্ছে এ পথের শত শত পথ যাত্রীদের। এ অবস্হায় উপজেলার গ্রামপাঙ্গাসী বাজার থেকে মৃত নইমুদ্দিন মাস্টারের বাড়ী হয়ে হাফেজ রজব আলীর বাড়ী পর্যন্ত সড়কটি পাকা করার জন্য সংশ্লিস্ট কর্তৃপখ্যের সুদৃস্টি কামনা করছেন এ পথের শত শত পথ যাত্রীদের।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল