
রবিউল হাসান লায়নঃ আসন্ন ১১নং শাহবাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে প্রার্থী জননেতা আয়ূব আলী খানকে বিজয়ী করার লক্ষে কেন্দ্র কমিটি গঠন ও আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ,১১নং শাহবাজপুর ইউনিয়ন শাখার অন্তর্গত ১নং ওয়ার্ড আওয়ামী লীগ। শুক্রবার বিকেলে আটাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনোহর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম সুজনের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান দুলাল মাস্টার। উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক অধ্যাপক ইকরামুল হক ফেরদৌস তালুকদার ,সদস্য ইজ্জত আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আয়ূব আলী খান, সহ-সভাপতি নজরুল হক, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মফিজ উদ্দিন মাস্টার, ইমান আলী মাস্টার, দপ্তর সম্পাদক আনছারুল ইসলাম বাবুল,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম স্বপন,সদস্য শহিদুল ইসলাম লেবু, আব্দুল জলিল,খাদেম আলী, জামাল উদ্দিন,১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মিনহাজ আলোচনা সভায় বক্তব্য রাখেন।
আলোচনা সভায় ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি দেলোয়ার হোসেন, জেলা যুবলীগের সদস্য মজিবুর রহমান তালুকদার, ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক শামীম আকন্দ, ইউনিয়ন যুবমহিলা লীগের আহবায়ক মোছাঃ কামরুন্নাহার কাকলী, ১নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক লিটন মিয়া, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ আল আমিন ও সাধারণ সম্পাদক মিলন মন্ডল, ধর্ম বিষয়ক সম্পাদক ফারুক আহমেদসহ ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য খাদেম আলীকে আহবায়ক করে ১নং ওয়ার্ডের কেন্দ্র ভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল