
রবিউল হাসান লায়নঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচকে সামনে রেখে আলোচনা ও নির্বাচনী কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে মেষ্টা উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নির্বাচনী মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযুদ্ধা হাবিবুর রহমান হবি, সাবেক ইউপি সদস্য আনিসুর রহমান দুলাল,সাবেক ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাজিবুল ইসলাম রাজু খান, আনোয়ার জাহিদ খান,জামালপুর প্রেস ক্লাবের সদস্য নুর হোসেন।
এসময় চেয়ারম্যান প্রার্থী এমদাদুল ইসলাম অঙ্কন খান বলেন, আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে চাই , যদি আপনাদের ভোটে চেয়ারম্যান হতে পারি তাহলে ইউনিয়নের রাস্তা ঘাট, স্কুল-কলেজ ও সকল প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন সহ নাগরিক সুবিধা নিশ্চিত করবো।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ