হোম » সারাদেশ » উল্লাপাড়ায় বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণের অভিযোগে পুলিশ কনস্টেবল আটক

উল্লাপাড়ায় বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণের অভিযোগে পুলিশ কনস্টেবল আটক

উল্লাপাড়া প্রতিনিধিঃ অন্যের স্ত্রীকে বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণের অভিযোগে মাজেদুল ইসলাম বাবু (২৬) নামের এক পুলিশ কনস্টেবলকে বৃহস্পতিবার গভীর রাতে আটক করেছে উল্লাপাড়া থানা পুলিশ। মাজেদুল ইসলাম উল্লাপাড়া উপজেলার ভদ্রকোল গ্রামের আলতাব হোসেনের ছেলে। বর্তমানে তিনি গুলশান-২ থানায় কর্মরর্ত। তার বিপি নং- ৯৪১৫২১৭৯৯৮।

উপজেলার মনিরপুর গ্রামের আব্দুল খালেকের মেয়ে খালেদা পারভীন (৩০) শুক্রবার উল্লাপাড়া মডেল থানায় দেওয়া অভিযোগপত্রে বলেন, ১২ বছর আগে ভদ্রকোল গ্রামের শাজাহান আলীর ছেলে আমিনুল ইসলামের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর তাদের একটি পুত্র সন্তান জন্ম নেয়। কিন্তু বিয়ের কয়েক বছর পর থেকে প্রতিবেশী পুলিশ কনস্টেবল মাজেদুল ইসলাম খালেদাকে বিয়ে করার জন্য নানাভাবে প্রস্তাব ও প্রলোভন দেন। গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। এক পর্যায়ে স্বামী আমিনুল ইসলামকে তালাক দেয় খালেদা।

এরপর খালেদা তার বাবার বাড়ি চলে যান। মাজেদুল তালাকের পর থেকে ছুটিতে বাড়িতে এসে নিয়মিত খালেদার সঙ্গে যোগাযোগ করে তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে অনেক বার ধর্ষণ করেন। মাঝে কিছুদিন ঢাকা গাজীপুরে এক বাসা ভাড়া করে বিয়ের প্রতিশ্রুতিতে নানা কৌশলে খালেদাকে বাসায় নিয়ে রাখেন। পরে তিনি আমাকে বিয়ে না করে বাড়িতে পাঠিয়ে দেন।

অবশেষে গত ২১অক্টোবর রাতে মাজেদুল খালেদার বাবার বাড়িতে গিয়ে তাকে ফুসলিয়ে ধর্ষণ করে। মাজেদুল ঘর থেকে বের হবার সময় খালেদা মাজেদুলের মনোভাব বুঝে চিৎকার করলে বাড়ির লোকজন তাকে আটক করে। পরে উল্লাপাড়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ তাকে থানায় নিয়ে আসে। থানায় দেওয়া অভিযোগে খালেদা পারভীন এই ঘটনার উপযুক্ত বিচার দাবি করেন।

এব্যাপারে উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন কবির জানান, তিনি পুলিশ কনস্টেবল মাজেদুলকে থানায় আটক করে বিষয়টি তদন্ত করে দেখছেন। ঘটনার সত্যতা প্রমান হলে তিনি উর্ধতন পুলিশ কর্তৃপক্ষের কাছে মাজেদুলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য লিখিতভাবে প্রতিবেদন দেবেন।

এ বিষয়ে খালেদা পারভীনের তালাকপ্রাপ্ত স্বামী আমিনুল ইসলাম জানান, তাদের ১২ বছরের সংসার। তিনি বিদেশে চাকরি করতেন। এই সময়ে তার অনেক অর্থ ও স্বর্ন খালেদা হাতিয়ে নিয়ে তাকে তালাক দিয়ে চলে গেছে। তিনি খালেদার বিরুদ্ধে এ ব্যাপারে আদালতে মামলা করবেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!