প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৭:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২১, ২০২১, ১১:৪৭ অপরাহ্ণ
আলফাডাঙ্গায় ইমাম-খতিবদের নিয়ে সমন্বয় ও মতবিনিময় সভা

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ইসলামিক ফাউণ্ডেশন কর্তৃক ইমাম-খতিবদের নিয়ে সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী'র সভাপতিত্বে বক্তব্য দেন, পৌর মেয়র সাইফুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান, আলফাডাঙ্গা কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি কুতুবউদ্দিন ফরিদী, মিঠাপুর মাদ্রাসার মুহতামিম মুফতি সিরাজুল ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা ইসলামিক ফাউণ্ডেশনের এমসি তামিম আহমেদ।
সভায় বক্তারা দেশের বিভিন্ন স্থানে সংগঠিত অপ্রীতিকর ঘটনাবলী উল্লেখে করে বলেন, 'ইসলাম শান্তির ধর্ম। ইসলাম কোন সংঘাত সমর্থন করে না। তাই সবসময় ইসলামের পক্ষে কুরআন-হাদীস অনুযায়ী কাজ করবে হবে। দেশ, জাতি, রাষ্ট্র সমাজ নিয়ে কোন ষড়যন্ত্রের শিকার হয়ে অরাজকতা বা উসকানিমূলক কর্মকাণ্ড সৃষ্টি করা যাবে না। সকলে মিলে মিশে শান্তিতে বসবাস করছে, ভবিষ্যৎতেও তার ধারাবাহিকতা বজায় রাখতে হবে।'
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.