
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : খেলাপি ঋণের দায়ে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আব্দুল বারী তালুকদারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আক্টেবর) বিকালে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর এ ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা মো: আজিজার রহমান।
তিনি জানান, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর ব্যাংকে খেলাপি ঋণ থাকায় আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আব্দুল বারী তালুকদারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে তিনি আপিল করতে পারবেন। তিনি আরও জানান, বহুলী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫জনের জনের প্রার্থিতা বৈধ হয়েছে। প্রসঙ্গত, আগামী (১১ নভেম্বর) সিরাজগঞ্জ সদর উপজেলার ৮টি ইউনিয়ন ও রায়গঞ্জ ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা