
আবু তারেক বাঁধন,পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: আমন ধানের কারেন্ট পোকা, মাজরা পোকাসহ বিভিন্ন ক্ষতিকর পোকা ও রোগ দমনে “রোগ-পোকা দমন স্কোয়াড” গঠন করেছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কৃষি অফিস। আমন ধান চাষীদের সচেতন ও কোন রোগে কোন ঔষধ এবং কোন পোকা দমনে কোন ধরনের ঔষধ প্রয়োগ করতে হবে,কখন করতে হবে সে বিষয়ে “রোগ-পোকা দমন স্কোয়াড” টিম সদস্যরা বিভিন্ন কৃষকের আঙ্গিনায় উঠানবৈঠক করছেন।
উপজেলা কৃষি কর্মকর্তাসহ আট সদস্যেসের টিম আমন ধানে কারেন্ট পোকা, মাজরা পোকাসহ বিভিন্ন ক্ষতিকর পোকা ও রোগের আক্রমন থেকে ক্ষেত কে রক্ষা করার কৌশল হাতে নাতে শিখিয়ে দিচ্ছি। ভেলাতৈড় গ্রামে কৃষক জবাইদুর রহমান ও চিলাছাপা গ্রামের ওহিরত উদ্দীন জানান, এটি কৃষি অফিসারের একটি ভালো উদ্যোগ। এতে কৃষকরা উপকৃত হচ্ছেন।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তানিয়া তাবাসসুম জানান, মুজিব শত বার্ষিকী উপলক্ষে শত উঠান বৈঠক কোন প্রকল্প বা সরকারি নিদের্শনা নয়। উপজেলা কৃষি কর্মকর্তা রাজেন্দ্র নাথ স্যারের নিজেস্ব উদ্যোগ। শত উঠান বৈঠক ইতিমধ্যে চাষীদের সাড়া জাগিয়েছে। এছাড়া সরকারি সেবা কৃষকের দোর গোড়ায় পৌছে দেয়া এর উদ্দেশ্য।
উপজেলা কৃষি কর্মকর্তা রাজেন্দ্র নাথ জানান, আমন ধানসহ বিভিন্ন ফসল আবাদে কৃষকদের ক্ষেতের ফসল রোগাক্রান্ত হওয়ার আগে আগাম সমাধান, রোগ ও পোকা আক্রমনের লক্ষণ কৃষকদের জানানোসহ চাষীরা মাত্রা অতিরিক্ত কীটনাশক প্রয়োগ করে ক্ষতির সম্মুখিন না হন সেদিকে দৃষ্টি দিয়ে মুজিব শত বার্ষিকী উপলক্ষে গোটা উপজেলায় একশতটি উঠান বৈঠক করা হচ্ছে। গতকাল মঙ্গলবার
পর্যন্ত ২৫ টি উঠান বৈঠক হয়েছে। এছাড়া কৃষকদের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য ২০ হাজার বড় লিফলেট এবং ৩০ হাজার ছোট লিফলেট তৈরী করে চাষীদের মাঝে বিতরন করা হচ্ছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল