প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২১, ২০২১, ৪:৫৮ অপরাহ্ণ
ভৈরবে ভাসমান লাশ উদ্ধার

এম আর ওয়াসিম, ভৈরব( কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদী থেকে হাত পা বাধা অজ্ঞানামা আনুমানিক ৩০বছর বয়সী এক যুবকেরমরদেহ উদ্ধার করেছে ভৈরব নৌ থানার পুলিশ ইউনিট । আজ সকাল দশটার সময় ভৈরব মেঘনা রেলওয়ে সেতুর নিচ থেকে ভাসমান অবস্থায় এ মরদেহ উদ্ধার করা হয়। এ সময় লাশের মাথায় চারটি আঘাতের চিহ্ন ও হাত পা বাধা ছিল।
এ ব্যাপারে ভৈরব নৌ থানার অফিসার ইনচার্জ মোঃ সায়দুর রহমান জানান, খবর পেয়ে ঘটনান্থল থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে দুর্বত্তরা যে কোন সময় তাকে হত্যা করে হাত পা বেধে নদীতে ফেলে যেতে পারে। লাশের সুরৎহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। লাশের মাথায় ৪টি আঘাতের চিহ্ন রয়েছে। লাশের ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.