
মোঃ তারিকুর রহমান চুয়াডাংগা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে ৬জন মোটরসাইকেল চালককে জরিমানা করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। বৃহস্পতিবার (২১শে অক্টোবর) সকাল ১১টার সময় জীবননগর বাসস্ট্যান্ডে মোবাইল কোর্টের এই অভিযান পরিচালনা করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলাম।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বৃহস্পতিবার সকালে জীবননগর বাসস্ট্যান্ডে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। এ সময় মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজ ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৪ ধারায় ৬জন মোটরসাইকেল চালককে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জীবননগর থানার এএসআই মোঃ বিপ্লব সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত থেকে মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল