
মোঃ জাহাঙ্গীর আলম, মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়ন এর ধামশ্বর গ্রামে বাদল রাজবংশী( ৪৭) অরুফে বাদলা নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে দৌলতপুর থানা পুলিশ। বুধবার দুপুর ১২ টায় ধামশ্বর (লক্ষীদিয়া) খালে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করে দৌলতপুর থানা পুলিশ। মৃত বাদল রাজবংশী ধামশ্বর গ্রামের কানাই রাজবংশীর ছেলে।
এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার রাতে প্রতিদিনের মত বাড়ির সামনে খালে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয় বাদল রাজবংশী। নিখোঁজের দুই দিন পর বুধবার সকাল ১০ টায় লক্ষীদিয়া খালে ভাসমান অবস্থায় লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করেন। পরবর্তীতে চেহারা দেখে আত্বীয় স্বজন বাদল রাজবংশীর লাশ সনাক্ত করেন।
এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ( ওসি) জাকারিয়া হোসেন বলেন, বাদল রাজবংশী একজন জেলে প্রতিদিনের মত গত সোমবার দুপুরে বাড়ি থেকে খানা খেয়ে রাতের জন্যে খানা নিয়ে মাছ ধরতে যায় পরের দিন মঙ্গলবার সে আর বাড়ি ফিরে নাই এবং মঙ্গলবার খাবারেরর জন্যও নৌকা পাঠিয়ে নেয় নাই।
পরিবারের লোকজন মনে করেছে কোথাও হয়তো আছে আজ বুধবার সকালে এলাকার লোক দেখে একটা লাশ ভেসে আছে। তারা আমাদের থানায় ফোন করে, আমরা সেখানে গিয়ে লাশ উদ্ধার করি এবং লাশ সনাক্ত হয় যে, কার লাশ। তবে ঘটনাটি রহস্যজনক বলে মনে হয়েছে লাশের শরীরে কোন চিহ্ন পাওয়া যায় নাই।আমরা বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা করছি লাশ ময়নাতদন্তের জন্যে মানিকগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট লেখা পযর্ন্ত মৃত্যু পরিবারের কেউ কোন অভিযোগ করেনি।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান