
এস আর নিরবঃ যশোর সদর উপজেলার ২নং লেবুতলা ইউনিয়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উদযাপন করেছে ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী শহীদুল ইসলাম শহীদ। এ উপলক্ষ্যে সোমবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় লেবুতলা বাজারে তার দলীয় অফিস কার্যালয়ে আলোচনা সভা ও
দোয়া অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২নং লেবুতলা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার মমতাজ হোসেন। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ শাহাদাত মোল্লা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ২নং লেবুতলা ইউনিয়নের যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ ও ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী শহীদুল ইসলাম শহীদ।
আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহিদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। শেষ পর্যায়ে উপস্থিত দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে জন্মদিনের কেক কাটেন শহীদুল ইসলাম শহীদ। এ সময় উপস্থিত ছিলেন ২নং লেবুতলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আশা, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মমতাজ আলী, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য বাবু মোহন কুমার সহ আরো উপস্থিত ছিলেন, মাইনুদ্দিন ময়না ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার ছবেদ আলীসহ লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

আরও পড়ুন
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত