
এম আই হোসেন পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ সারা দেশে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সম্প্রতি হামলার প্রতিবাদ জানিয়েছেন এবং এক রেলি বের করেছেন পোরশা থানা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন। একই ভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে দ্রুত সময়ের মধ্যে দোষীদের আইনের আওতায় এনে শাস্তি প্রদানের কথা উল্লেখ করেন তারা। আজ মঙ্গলবার বেলা ১১ টায় পোরশার নিতপুর আওয়ামীলীগ দলীয় কার্যালয় থেকে থানা মোড় পর্যন্ত প্রতিবাদ রেলিতে এ দাবি করেন ও পরে তারা এক সমাবেশের আয়োজন করেন।
প্রতিবাদ রেলির সাথে সংহতি প্রকাশ করে পোরশা থানা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মোঃ আনোয়ারুল ইসলাম বলেন বিএনপি মহাসচিব তারেক রহমান লন্ডন থেকে উস্কানি দিয়ে আগের মতো জ্বালাও-পোড়াও ঘটনা সৃষ্টি করেন। এ কাজে যারা জড়িত আছেন তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। সহ-সভাপতি, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ শাহ মনজুর মোর্শেদ চৌধুরী বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই আমরা পোরশা উপজেলা বাঁশি শান্তিপূর্ণভাবে বসবাস করছি একে অপরের বন্ধু হিসাবে কোন এক মহল শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে চাইছেন। যারা এই কাজে জড়িত তাদের অবশ্যই আইনের আওতায় এনে বিচার করতে হবে।
খুলনা রূপসা উপজেলার শিয়ালি গ্রাম,পটুয়াখালীর কলাপাড়ার রাখাইন পল্লী, মৌলভীবাজারের কুলাউড়া সহ,সারা বাংলাদেশে ধর্মীয় ও জাতিগত সংখ্যা লঘুদের উপর সাম্প্রদায়িক হামলা, অগ্নিসংযোগ,লুটপাট,ভূমি জবরদখল,নারী নির্যাতন, সাম্প্রদায়িকসন্ত্রাস প্রতিবাদের আহবানে এ সমাবেশ ও রেলি বের করেন তারা। এই প্রতিবাদে আরো যারা বক্তব্য রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মোল্লা সহ অন্যান্য আমি লীগ নেতৃবৃন্দ।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল