
মোঃতারিকুর রহমান চুয়াডাংগা প্রতিনিধঃ আজ সকালে জেলা প্রশাসক, চুয়াডাঙ্গার সার্বিক নির্দেশনায় সদর উপজেলা কৃষি অফিস ও সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের সহযোগিতায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা কর্তৃক ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ভেজাল সারের মজুদ ও বিক্রয়ের অপরাধে মেসার্স নয়ন ট্রেডার্স নামক একটি প্রতিষ্ঠানের মালিক নয়ন আহম্মেদকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪১ ধারায় ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়। এসময় জব্দকৃত ৭৩ বস্তা ভেজাল টিএসপি সার স্থানীয় জনপ্রতিনিধি, জনগণ ও সাংবাদিকদের সামনে বিনষ্ট করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি অফিসার তালহা জুবাইর মাশরুর মহোদয়, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় ইউপি মেম্বার ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক ভাইয়েরা।
জনস্বার্থে এ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক