
দাগনভূঞা ফেনী প্রতিনিধি: ফেনীর দাগনভূঞা ব্যাটারিচালিত অটোরিকশা মালিক সমিতির উদ্যোগে গরীব অসহায় অটোরিকশা চালকের মৃত্যুতে তার পরিবারকে ১০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। ১৭ অক্টোবর রবিবার বিকেলে এ অনুদান হস্তান্তর করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন। আরোও উপস্থিত ছিলেন মালিক সমিতির উপদেষ্টা খালেদ বিন করিম, সভাপতি আরাফাত, সাধারণ সম্পাদক ইউসুফ, সদর ইউপি ২ নং ওয়ার্ড মেম্বার মো. শাহীন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ও ইউপি সদস্য লাবলু, পৌর শ্রমিক লীগের সভাপতি জাকের হোসেন সেলিম, সাধারণ সম্পাদক মাজেদুল হক বাদল, সহ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ অটোরিকশা মালিক ও চালকগন। অটোরিকশা চালক নুর নবীর মৃত্যুতে তার অসহায় পরিবারকে সংগঠনের পক্ষ হইতে ১০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ