
রবিউল হাসান লায়ন: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৩নং মেষ্টা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সতন্ত্রপ্রার্থী এমদাদুল ইসলাম অঙ্কনের গণজোয়ার উঠেছে। এ উপলক্ষে শনিবার সন্ধায় মেষ্টা ইউনিয়নের চৌরাস্তা মাঠে কর্মী ও সমর্থকদের নিয়ে এক পরামর্শ সভায় আয়োজন করা হয়। চলমান ইউপি নির্বাচনে তাকেই চেয়ারম্যান হিসেবে দেখতে চায় ইউনিয়নবাসী।ইউনিয়নে এক সময় সাধারণ মানুষের প্রিয় মুখ ছিল মরহুম নরুল ইসলাম সেজা খান প্রাক্তন চেয়ারম্যান । তারই নাতী এমদাদুল ইসলাম অঙ্কনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ইউনিয়নবাসী।
অবহেলিত মেষ্টা ইউনিয়নকে উন্নয়নের মাধ্যমে সাধারণ মানুষের দুঃখ কষ্ট লাঘব করতে চান তিনি। প্রার্থী বলেন আমি যদি চেয়ারম্যান নির্বাচিত হতে পারি তবে মেষ্টা ইউনিয়নকে একটি ডিজিটাল মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার চেষ্টা করবো।এছাড়াও তিনি বলেন আমার দাদা প্রাক্তন চেয়ারম্যান সোজা খানের ঐতিহ্য ধরে রাখতে ইউনিয়নের জনগণ যদি আমাকে চায় আমি নির্বাচনে অংশ নেব। সেই সাথে আমি ইউনিয়নবাসীর সকলের দোয়া চাই। সভায় উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হবি, মোঃ নুর হোসেন, রাজিবুল ইসলাম রাজু খান ও জাহিদ খান প্রমুখ।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ