
অর্ণব আল আমিন, বাসাইল, টাঙ্গাইলঃ টাঙ্গাইলের বাসাইলে বাংলাদেশ সেল ফোন রিপিয়ার টেকনিশিয়ান এসোসিয়েশনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রোববার(১৭ অক্টোবর) দুপুর আড়াই টায় বাসাইল প্রেসক্লাবে বাংলাদেশ সেল ফোন রিপিয়ার টেকনিশিয়ান এসোসিয়েশন বাসাইল শাখার উদ্যােগে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সেল ফোন রিপিয়ার টেকনিশিয়ান এসোসিয়েশনের জেলা সদস্য কাজী ফারুক হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের টাঙ্গাইল প্রতিনিধি মুসলিম উদ্দিন আহমেদ, বাসাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, সাবেক সাধারণ সম্পাদক এম কে ভূইয়া সোহেল,বাংলাদেশ সেল ফোন রিপিয়ার টেকনিশিয়ান এসোসিয়েশনের বাসাইল শাখার আহবায়ক কমিটির সাধারণ সম্পাদক রমজান আলী, সদস্য মোখলেছুর রহমান, মনোরঞ্জন সরকার, সবুজ মিয়া,শরিফুজ্জামান খান পিতুল সহ সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত