প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৫:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৬, ২০২১, ৯:২৪ অপরাহ্ণ
বগুড়া জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন !!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টার: বগুড়ায় শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ আন্ত:উপজেলা ফুটবল টুর্নামেন্ট। শনিবার (১৬ অক্টোবর) বিকেলে শহরের খান্দার বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন স্টেডিয়ামে এ আয়োজন করা হয়। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেলা প্রশাসক জিয়াউল হক। টুর্নামেন্ট কমিটির আহবায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুম আলী বেগের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল মমিন খান,
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিলন, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব সুলতান মাহমুদ খান রনি, আলহাজ শেখ, মাসুদ রহমান মাসুদ, আবু সুফিয়ান শফিক, আব্দুল হাই খোকন, আল হাসিবুল হাসান সুরুজ, এজিএম বাদশা, আসিফ রব্বানী সনি, আল রাজি জুয়েল প্রমূখ। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় কাহালু উপজেলা একাদশ ১-০ গোলে ধুনট উপজেলা একাদশকে পরাজিত করে।।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.