
দাগনভূঞা ফেনী প্রতিনিধিঃ ভাইস চেয়ারম্যান শাহীন মুন্সী মুঠো ফোনে জানান, শুক্রবার (১৫ অক্টোবর) রাত আনুমানিক নয়টায় উপজেলার মাতুভূঞা ইউনিয়নের বটতলা বাজারে তার ব্যক্তিগত অফিসে এক শালিশ বৈঠক চলছিল। হঠাৎ বেশ কয়েক জন স্থানীয় বখাটে কিশোর গ্যাং অফিসের সামনে হই হুল্লোড় শুরু করে। এক পর্যায়ে ভাইস চেয়ারম্যানের ব্যক্তিগত অফিসের সামনে পার্কিংয়ে থাকা তার নিজস্ব প্রাইভেট কারের ১টি লুকিং গ্লাস ভাংচুর করে বখাটেরা পালিয়ে যায়। ভাইস চেয়ারম্যান শাহীন মুন্সী আরও জানান, এঘটনায় দাগনভূঞা থানা পুলিশকে অবহিত করেছেন এবং বখাটেদের বিরুদ্ধে মামলা করবেন এমন কথা জানান তিনি।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল