
গাইবান্ধা প্রতিনিধি : বাংলাদেশের উত্তর জনপদের জনপ্রিয় নিউজ পোর্টাল গাইবান্ধা টিভি (জিটিভি অনলাইন) এর তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বর্ষসেরা রিপোর্টারের পুরস্কার পেলেন সাংবাদিক শাহজাহান সিরাজ। গাইবান্ধা পাবলিক লাইব্রেরী হলরুম মিলনায়তনে ১৬ অক্টোবর শনিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বর্ষসেরা এই সাংবাদিকের হাতে পুরস্কার তুলে দেন প্রেসক্লাব গাইবান্ধার সভাপতি ও এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মোঃ খালেদ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা টিভির চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ, সাংবাদিক আখতার হোসেন ওপেল, সোহরাব হোসেন শিরল, রিপন মিয়া, জুলহাস হোসেন, আশরাফুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, বর্ষসেরা এই রিপোর্টার শাহজাহান সিরাজ ঢাকা থেকে প্রকাশিত দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকায় গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে অত্যন্ত সুনামের সাথে কাজ করছেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান