প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৪:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৬, ২০২১, ৩:১৫ অপরাহ্ণ
রায়গঞ্জে কৃষকের রোপা আমন ধানে পোকার আক্রমণ

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় রোপা আমনের অধিকাংশ খেতে নানা রোগবালাইয়ের আক্রমণ দেখা দিয়েছে। কৃষকদের এসব রোগবালাই দমনে হিমশিম খেতে হচ্ছে। উপজেলার বিভিন্ন ফসলের মাঠ ঘুরে দেখা যায়, কিছু কিছু জমির একাংশ জুড়ে পোকা খেয়ে ফেলেছে। এই উপজেলার নয়টি ইউনিয়নের বিস্তীর্ন এলাকা জুড়ে বাম্পার ফলনের লখ্যন দেখা যাচ্ছে। কিন্তু বাঁধা হয়ে দাড়িয়েছে কারেন্ট নামক পোকার আক্রমণ। যা দমন করতে উপজেলা ও স্হানীয় কৃষি কর্মকর্তাদের মরামর্শ অনুযায়ী প্রতিনিয়তই কীটনাশক প্রয়োগ করতে হচ্ছে কৃষকদের।
এদিকে উপজেলার মিরের দেউলমূড়া গ্রামের কৃষক মোঃ আলামিন সরকার বলেন, আমি কয়েক বিঘা জমিতে রোপা আমন ধান চাষ করছি। ধান চাষে মাঝামাঝি সময়ে এসে নানা ধরনের পোকার আক্রমন লক্য করি। সঙ্গে সঙ্গেই উপজেলা কৃষি কর্মকর্তাদের মরামর্শ ও সহযোগিতার মাধ্যমে পোকার আক্রমণ অনেকটাই কমে গেছে। এদিকে স্হানীয় কৃষি কর্মকর্তা মোঃ রুস্তম আলী বলেন, জমিতে ধানচাষ করলে রোগবালাই কমবেশী একটু থাকবেই। যা নস্ট হয়েছে আমার মনে হয় সাইটে ইউক্যালেপ্টার গাছের কারনে এমনটি হয়েছে। তবে পোকার আক্রমনে ভয়ের কোনো কারন নেই।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.