প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৩:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৬, ২০২১, ৩:১৫ অপরাহ্ণ
জামালপুরে মেষ্টা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী নাজমুল হক বাবুর মত বিনিময় সভা

রবিউল হাসান লায়ন: জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নে আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব নাজমুল হক বাবুর মত বিনিময় সভা গত বৃহস্পতিবার সন্ধায় হাজীপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, শিক্ষক মাজেদুল হক, আজিজ মাষ্টার, হাজী আব্দুল হাকিম, আশরাফ হোসেন, মীর মোশারফ হোসেন, ইউপি সদস্য আতিকুর রহমান কিনু সহ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের নেতাকর্মীগণ। এ সময় নাজমুল হক বাবু তার বক্তব্যে বলেন, আমি দীর্ঘদিন যাবৎ মেষ্টা ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছি।
চেষ্টা করেছি মেষ্টা ইউনিয়নকে অন্য সকল ইউনিয়ন থেকে উন্নয়নের অগ্রগতি ধরে রাখতে। এই ধারাকে অব্যাহত রাখতে পুনরায় আমাকে নির্বাচিত করার জন্য আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। সকলের ভালোবাসায় আমি পুনরায় মেষ্টা ইউনিয়নের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবো। মত বিনিময় সভায় বক্তারা মেষ্টা ইউনিয়নের উন্নয়নের ধারাকে ধরে রাখার জন্য ইউপি চেয়ারম্যান হিসেবে নাজমুল হক বাবুকেই প্রয়োজন বলে তাকে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চেয়ে বক্তব্য রাখেন। মত বিনিময় সভায় ইউনিয়নের হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.