হোম » সারাদেশ » সাংবাদিক শরিফুল ইসলাম সম্রাট এর জানাযা সম্পন্ন

সাংবাদিক শরিফুল ইসলাম সম্রাট এর জানাযা সম্পন্ন

সালেকুজ্জামান সালেক: রংপুর ব্যুরো\দৈনিক প্রথম খবর পত্রিকার বার্তা সম্পাদক ও রংপুর রিপোর্টার্স ক্লাবের কার্যনিবাহী কমিটির সদস্য সাংবাদিক শরিফুল ইসলাম সম্রাট এর জানাযা সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বাদ জোহর রংপুর নগরীর মুলাটোল হাফেজিয়া মাদরাসা মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযায় অংশ গ্রহন করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুৃর মহানগর আওয়ামীলীগের সভাপতি সাফিউর রহমান সফি, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর
তৌহিদুল ইসলাম, রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াছির, দৈনিক প্রথম খবর পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি আলহাজ¦ সিএম সাদিক, , মহানগর সেচ্ছা সেবকলীগের সাধারণ সম্পাদক রমজান আলী তুহিন, মহানগ যুবলীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিরেন। পরে মুন্সিপাড়া কবরস্থানে তাঁর মায়ের কবরের পাশে দাফন সম্পন্ন করা হয়।

এদিকে, তাঁর মৃত্যুতে রংপুরের সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। জানাযার আগে মরহুমের মহদেহে পুস্প মাল্য অর্পন করে শ্রদ্ধা ও গভীর শোক প্রকাশ করেন রংপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড রেজাউল করিম রাজু ,রংপুর সাংবাদিক ইউনিয়ন, রংপুর প্রেসক্লাব, রংপুর রিপোর্টার্স ক্লাব, রংপুর সিটি প্রেসক্লাব,বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রংপুর, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন-টিসিএ রংপুর, রংপুর রিপোর্টার্স ইউনিটি,মাহিগঞ্জ প্রেসক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!