হোম » সারাদেশ » ঢাকা-ময়মনসিংহ মহাসড়ককে থ্রি হুইলার মুক্ত করতে মাওনা হাইওয়ে পুলিশের প্রচারণা 

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ককে থ্রি হুইলার মুক্ত করতে মাওনা হাইওয়ে পুলিশের প্রচারণা 

আব্দুর রউফ রুবেল, গাজীপুরঃ “মহাসড়ক থ্রি-হুইলারের জন্য নয়, এতে দূর্ঘটনা ও জীবনের ক্ষতি হয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে  গাজীপুরের শ্রীপুরে মাওনা হাইওয়ে পুলিশের উদ্যোগে ঢাকা-ময়মনসিংহ  মহাসড়কে প্রচার পত্র বিতরণ এবং বিলবোর্ড স্থাপন করেছে মাওনা হাইওয়ে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা এলাকায় বিলবোর্ড স্থাপন এবং প্রচার-প্রচারণা করা হয়।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নিষিদ্ধ  থ্রি হুইলার সিএনজি অটোরিকশা,  নসিমন-করিমন, ভডভডি, ইজিবাইক, লেগুনাসহ যে কোন ধরনের থ্রি হুইলার চালানোর অপরাধে ৩ মাসের কারাদণ্ড বা ২০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডে দন্ডিত করা হতে পারে। তাই মহাসড়ককে নিরাপদ করতে অবৈধ থ্রি হুইলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে না চালানোর জন্য জনগণকে সচেতন করার চেষ্টা করছে মাওনা হাইওয়ে থানা পুলিশ। এই কার্যক্রম চলমান এবং নিষিদ্ধ যান চালকদের অবগতির জন্য এবং সর্বসাধারণের জ্ঞাতার্থে তা প্রচার করা হচ্ছে ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!