
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৮নং পাঙ্গাসী ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত রফিকুল ইসলাম নান্নু ও সকল মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ঘটনার বিবরনে জানা যায়, গতকাল বুধবার আনুমানিক বেলা এগারটার দিকে সকল মনোনয়ন বঞ্চিত প্রার্থীরা পূর্বের কর্মসূচির আলোকে পাঙ্গাশী ইউনিয়ন পরিষদের সামনে একত্রিত হয়।
এসময় তারা বিভিন্ন শ্লোগান দিতে থাকে। এক পর্যায়ে তারা পাঙ্গাসী লায়লা মিজান স্কুল এন্ড কলেজ মাঠে জড়ো হলে এক পর্যায়ে রফিকুল ইসলাম নান্নুর সমর্থকদের সাথে বাক বিতন্ডার হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে তৎখনিক রায়গঞ্জ থানা পুলিশ সেখানে উপস্থিত হয়ে উভয় পখ্যকে সরিয়ে দিয়ে পরিবেশ শান্ত করেন। উভয় পক্ষ থেকেই হতাহতের কোন খবর পাওয়া যায়নি। এ রিপোর্ট লেখার সময় কারো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান