
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার সদর উপজেলায় মাছ ধরতে যেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবির হোসেন আকাশ (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় শহরের মালগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। তিনি মালগ্রাম জিলাদার পাড়ার বেলাল হোসেনের ছেলে ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাস করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছিলেন।
স্টেডিয়াম ফাঁড়ি পুলিশ সূত্র জানায়, সকালে আবির তার বন্ধুদের সাথে খান্দার এলাকার একটি ডোবায় মাছ ধরতে যায়৷ পাশের একটি বাড়ি থেকে বৈদ্যুতিক সংযোগ নিয়ে তারা শ্যালো পাম্প বসিয়ে ডোবার পানি নিষ্কাশন করে মাছ ধরছিলো৷ ওই সময় হটাৎ শ্যালো পাম্প বন্ধ হয়ে গেলে আবির তা ঠিক করার জন্য বৈদুতিক সংযোগ দেওয়া তারে হাত দেয়। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিছুক্ষণ পরে শ্যালো পাম্প থেকে ছিঁটকে পরেন। উপস্থিত তার বন্ধুরা আবিরকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ হারুন জানান, ঘটনার পরে শ্যালো পাম্প পরীক্ষা করে দেখা গেছে বৈদ্যুতিক তার ছিঁড়ে যেয়ে তা বিদ্যুতায়িত হয়ে ছিল। আর আবির প্রথমে সেখানে সরাসরি হাত দেওয়াতে দুর্ঘটনাটি ঘটে

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি