
অর্ণব আল আমিন, বাসাইল, টাঙ্গাইলঃ টাঙ্গাইলের বাসাইলে স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন ‘বাসাইল ব্লাড ডোনেশন ক্লাবের’ দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও কেককাটার আয়োজন করা হয়। বুধবার ( ১৩ অক্টোবর) দুপুরে উপজেলা চেয়ারম্যানের অফিসকক্ষে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদৎ হোসেন, বাসাইল প্রেসক্লাবের উপদেষ্টা মুসলিম উদ্দিন আহমেদ, প্রেসক্লাব সভাপতি আশিকুর রহমান পলাশ, কাঞ্চনপুর ইউপি চেয়ারম্যান মামুন অর রশিদ, কাশিল ইউপি চেয়ারম্যান মির্জা রাজিক, সদর ইউনিয়ন চেয়ারম্যানপ্রার্থী সোহানুর রহমান সোহেল, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সাইদুর রহমান দিপু।
প্রসঙ্গত, বাসাইল ব্লাড ডোনেশন ক্লাবটি ২০১৯ সালে ১৩ অক্টোবর প্রতিষ্ঠা করা হয়। গত দুইবছরে ক্লাবটির সদস্যদের পক্ষ থেকে বিভিন্ন গ্রুপে প্রায় ৩৭২ ব্যাগ রক্ত বিনামূল্যে সরবরাহ করা হয়।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক