হোম » সারাদেশ » রায়গঞ্জে নবাগত ইউএনওর সাথে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় 

রায়গঞ্জে নবাগত ইউএনওর সাথে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় 

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে নবাগত ইউএনও তৃপ্তি কণা মন্ডলের আমন্ত্রণে গতকাল ১২ অক্টোবর দুপুর ১২ টায় তাঁর কার্যালয়ে রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকগণ এক মত বিনিময় সভায় মিলিত হন। উক্ত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক দুর্জয় বাংলাদেশ পত্রিকার সম্পাদক শেখ মোস্তফা নূরুল আমিন,  সাধারণ সম্পাদক এসএম নজরুল ইসলাম,  সহ-সভাপতি বনিউল আলম বিপু, শামীম উদ্দিন খাঁন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মামুনর রশিদ, অভিজিৎ কুমার দাস, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন খান, দপ্তর সম্পাদক মোঃ  মোকাদ্দেস হোসাইন সোহান, প্রচার-প্রকাশনা সম্পাদক এসএম জাকারিয়া, কার্য্যকরী সদস্য আরিফুল ইসলাম রানা, মীর তানভীর ইসলাম, আব্দুল আলীম প্রমুখ। উক্ত মত বিনিময় সভায় প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে তথ্য সংগ্রহের ক্ষেত্রে সহ নানামুখী সমস্যা তুলে ধরেন। পরে উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ নবাগত ইউএনও তৃপ্তি কণা মন্ডলকে ফুলেল তোরা দিয়ে অভিনন্দন জানায়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!