প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ২:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৩, ২০২১, ১২:৫৯ অপরাহ্ণ
বাসাইলে দেবী দুর্গার মহা অষ্টমী পূজা অনুষ্ঠিত

অর্ণব আল আমিন, বাসাইল, টাঙ্গাইলঃ সারাদেশের মতো টাঙ্গাইলের বাসাইলের মন্ডপে মন্ডপে অনুষ্ঠিত হয়েছে দেবী দুর্গার মহাঅষ্টমী পূজা। অষ্টমী তিথিতে দেবী দুর্গার পায়ে পুষ্পাঞ্জলি দিতে বুধবার সকাল থেকেই মন্ডপগুলোতে সকল বয়সী নারী-পুরুষের ব্যাপক উপস্থিতি লক্ষ যায়। সকালে ষোড়শ উপাচারে অনুষ্ঠিত হয় দেবীর পূজা। ১০৮টি পদ্ম ফুল এবং প্রদীপ দিয়ে দেবী দুর্গার আরাধনা করা হয়। শারদীয় দুর্গাপূজার সবচেয়ে আকর্ষণীয় এবং জাঁকজমকপূর্ণ এই দিনটি। পাঁচ দিন ব্যাপী শারদীয় দুর্গোৎসবের সব চেয়ে গুরুত্বপূর্ণ তিথি মহাঅষ্টমী। এই তিথিতে দেবীর পূজার পাশাপাশী বিভিন্ন মন্ডপে আয়োজন করা হয় কুমারী পূজার।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.