
রবিউল হাসান লায়নঃ জামালপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে জাতীয় শ্রমিক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে শহরের বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে শ্রদ্ধা জানান সংগঠনটির নেতৃবৃন্দ।
এ সময় জেলা শ্রমিক লীগের সভাপতি মশিউর রহমান বাবু, সাধারণ সম্পাদক মো. আব্দুল আওয়াল চিশতী, পৌর শ্রমিক লীগের সভাপতি মো. মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক মাহবুব আনাম বাবলাসহ সংগঠনটির সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৬৯ সালের আজকের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংগঠনটি প্রতিষ্ঠা করেন। শ্রমজীবী মানুষের দাবি আদায় ও অধিকার প্রতিষ্ঠাসহ তাদের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে এই সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়।

আরও পড়ুন
সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধা, দরিদ্র মেধাবী শিক্ষার্থী ও অসহায় রোগীদের মাঝে চেক বিতরণ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ