
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ ধাওয়াগীর গ্রামে ক্ষমতার দাবটে বিধবা বাড়ীতে হামলা। বাড়ীর উঠানে লাগানো বিভিন্ন জাতের গাছকর্তন, থানায় অভিযোগ। জানা যায়, শিবগঞ্জ উপজেলার, শিবগঞ্জ সদর ইউনিয়নের ধাওয়াগীর চেয়ারম্যান পাড়ায় মৃত: ফজলার রহমানের স্ত্রী অসহায় বৃধবা মোছাঃ আশিধা বেওয়া(৩৫), গংদেরকে ২০ বছর পূর্বে একই গ্রামের মৃত: মুসলিম উদ্দিনের কন্যা মোছাঃ আফরুজা বেগম তাঁর বাবার পৈত্রিক সূত্রে পাওয়া (সাড়ে পাঁচ শতক ) জমি দিন মজুর মৃত: ফজলার রহমানকে লেখে দিয়ে সীমানায় বের করে দেওয়ার পরেই ফজলার রহমান, টিনের ছাউনি ও টিনের বেড়া দিয়ে একটি ঘর নির্মাণ করে বসবাস করার এক পর্যায়ে গত ৫ বছর পূর্বে তাঁর মুত্যু হয়।
এদিকে তাঁর মুত্যু হওয়ায় তাঁর অসহায় স্ত্রী মোছাঃ আশিদা বেওয়া তার হাফেজিয়া পোরুয়া ২ কন্যা সন্তানকে নিয়ে দীর্ঘদিন ধরে ঐ বাড়ীতে বসবাস করে আসছে। কিন্তু বাড়ীর পার্শে জমি ওয়ালা রেজাউল করিম রেজার ঐ বাড়ীটির উপর চোখ পড়ে যায়। গত ১০ই অক্টোবর সকাল অনুমান ৯ টার দিকে রেজা তাঁর ক্ষমতার দাপটে অসহায় নারীর সীমানার বিভিন্ন জাতের গাছগুলো জোরপূর্বক ভাবে কর্তন করে ফেলে এবং বাড়ীটিতেও হামলা করে চেষ্ঠা চালায়। গতকাল সোমবার ষড়জমিনে আশিদা বেওয়ার বাড়ীতে গেলে বৃদ্ব আছিয়ার মতো অনেক মহিলা ও পুরুষেরা বলেন, বাবা অসহায় আশিদার বেওয়ার ২ কন্যার হাফেজ হওয়ার জন্য বগুড়ায় একটি হাফেজিয়া মাদ্রাসায় লেখাপড়া করচ্ছে। স্বামী মারা পর থেকে বিধবাটি অতি কষ্ট করে কোনো রকম দিনযাপন করছে।
অসহায় বিধবার বাড়ীর সীমানা দিয়ে বিভিন্ন জাতের গাছ লাগানো ছিল। গাঁছগুলো রেজাগং জোরপূর্বক ভাবে কেটে ফেলেছে। ক্ষমতা আছে বলে, গরীব মানুষের গাছ কেটে ফেলাটি অত্যান্ত দুঃখজনক ও বেদনা দাওয়ক। আমরা অসহায় দেখে আমারা কী বিচার পাব না? বিষয়টি নিয়ে অসহায় আশিদা বেওয়ার সাথে কথা বললে তিনি বলেন, রেজার বোন আফরুজা ২০ বছর পূর্বে আমাদের নিকট ( সাড়ে পাঁচ শতক) জমি বিক্রয়কৃত জমিটির উপর আমরা টিনের ছাউনি দিয়ে একটি বাড়ী করে ২ কন্যা সন্তান নিয়ে বসবাস করছি।
২ কন্যাকেই বগুড়ায় একটি হাফেজিয়া মাদ্রাসার ভর্তি করে দিয়েছি। হাঁস, মুরগী পালন করে তাদের লেখাপড়ায় খরচ জোগান দিচ্ছি।কিছু খরচ মাদ্রাসার পক্ষ থেকে দেওয়া হচ্ছে। এমতাবস্থায় রেজা, জোরপূর্বক ভাবে আমার লাগানো গাছগুলো এভাবে কেটে ফেলবে। ভাবতেও পারিনি, এই বাড়ীটির দখল নেওয়ার জন্য সে বিভিন্ন সময়ে আমার উপর অত্যচারসহ ভয়ভীতি প্রদর্শন করে আসছে। আমি একজন অসহায় বিধবা নারী আমি কি সমাজের কাছে বিচার পবোনা? । গতকাল রেজার বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেছি। স্যার তদন্ত করার জন্য আসবে। এদিকে বিষয়টি নিয়ে প্রতিপক্ষে সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে যোগাযোগ সম্ভব হয়নি।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল