প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ২:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১২, ২০২১, ১২:১৭ পূর্বাহ্ণ
জামালপুর সদরে ইউপি নির্বাচনে আওয়ামী লীগের নৌকার মাঝি হলেন যারা

রবিউল হাসান লায়ন: আসন্ন ইউপি নির্বাচনে জামালপুর সদরে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চুড়ান্ত হয়েছেন।সোমবার বিকেলে গণভবনে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনিত প্রার্থীদের নামের তালিকা চূড়ান্ত করা হয়। চূড়ান্ত তালিকায় জামালপুর সদরের ১৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে মনোনয়ন পেলেন যারা ১নং কেন্দুয়া ইউনিয়নে সদর উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান মঞ্জু, ২নং শরিফপুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আলম, ৩নং লক্ষ্মীরচর ইউনিয়নে সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আফজাল হোসেন বিদ্যুৎ, ৪নং তুলশীরচর ইউনিয়নে সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শহীদুল্লাহ, ৫নং ইটাইল ইউনিয়নে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. হাফিজুর রহমান স্বপন,
৬নং নরুন্দি ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, ৭নং ঘোড়াধাপ ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক, ৮নং বাঁশচড়া ইউনিয়নে সদর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আব্দুল জলিল, ৯নং রানাগাছা ইউনিয়নে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ আব্দুল জলিল, ১০নং শ্রীপুর ইউনিয়নে ইউনিয়ন আজিজুল হক ফনি ওরফে ফনি মাস্টার, ১১নং শাহবাজপুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আয়ুব আলী খান, ১২নং তিতপল্লা ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আজিজুর রহমান, ১৩নং মেষ্টা ইউনিয়নে সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য ছানোয়ার হোসেন সবুজ, ১৪নং দিগপাইত ইউনিয়নে সদর উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, ১৫নং রশিদপুর ইউনিয়নে আব্দুল্লাহ আল মামুন ঠান্ডা। উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর দ্বিতীয় ধাপের ৮৪৮টি ইউপি
নির্বাচনের তফসিল ঘোষণনা করেন নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১৭ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টেবার। প্রার্থীতা প্রত্যাহারের তারিখ ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্ধ ২৭ অক্টোবর ও ভোটগ্রহণ ১১ নভেম্বর।
দ্বিতীয় ধাপের ৮৪৮টি ইউপির মধ্যে ২০টি ইউপিতে ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.