প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৭:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১০, ২০২১, ৯:২৩ অপরাহ্ণ
লালমনিরহাটে বাল্যবিবাহ ও শিশু নির্যাতন বন্ধে প্রেস কনফারেন্স

মোঃ মাসুদ রানা রাশেদ: রোববার (১০ অক্টোবর) দুপুর ১২টায় লালমনিরহাট প্রেসক্লাব মিলনায়তনে ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স (এনসিটিএফ) লালমনিরহাটের আয়োজনে বাল্যবিবাহ ও শিশু নির্যাতন বন্ধে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স (এনসিটিএফ) লালমনিরহাটের সভাপতি আল মামুন মেহেদী। লিখিত বক্তব্য পাঠ্য করেন ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স (এনসিটিএফ) লালমনিরহাটের চাইল্ড প্যালামেন্ট সাইয়েদা ইসলাম সুম্মা। বক্তব্য রাখেন লালমনিরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশিকুর রহমান ডিফেন্স, সভাপতি মোফাখখারুল ইসলাম মজনু প্রমুখ। এ সময় ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স (এনসিটিএফ) লালমনিরহাটের শিশু সাংবাদিক, গবেষক, সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.