
আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকা ও সিরাজগঞ্জ থেকে হত্যা মামলার ২ আসামীকে আটক করে গতকাল শনিবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। আটককৃতরা হলো-মো. মামুনুর রশিদ(৪৫) ও মো. আব্দুল মান্নান(৩৫)। জানা যায়, উপজেলার গাড়িদহ ইউনিয়নের রামেশ^রপুর মধ্যপাড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে ডাক্তার মশিউল আলম গত ৮ সেপ্টেম্বর বাড়ির উত্তর পশ্চিম পাশে তাদের পৈত্তিক সম্পত্তিতে গাছ লাগাতে গেলে একই গ্রামের মৃত হামেদ আলীর ৪ ছেলে মো. মামুনুর রশিদ, মো. আব্দুল মান্নান, মো. আমিনুর ইসলাম,মো. ইমরান হোসেন, মো. মামুনুর রশিদের স্ত্রী মোছা. জয়নব বেগম, ও মেয়ে মোছা. আতিকা খাতুন, মো. আব্দুল মান্নানের স্ত্রী মোছা. শিল্পী বেগম তাকে দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করতে থাকে।
তার চিৎকারে পিতা লুৎফর রহমান এগিয়ে গেলে তাকেও মারধর করতে থাকে। এক পর্যায় বৃদ্ধ লুৎফর রহমান মাটিতে পড়ে গিয়ে ঘটনাস্থলে সে মারা যান। এ ঘটনায় ডাক্তার মশিউল আলম বাদি হয়ে ৭জনের নাম উল্লেখ ও ৪/৫ জন অজ্ঞাতনামাকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর থেকে আসামীর বাড়ি থেকে পালিয়ে যায়। পরে শেরপুর থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম গোপন সংবাদ পেয়ে সঙ্গীয় পুলিশ পরিদর্শক (তদন্ত) দেবাশীষ রায়, এসআই (নিরস্ত্র) মো. সাচ্চু বিশ্বাসসহ পুলিশ সদস্যরা রাজধানীর উত্তরা পশ্চিম থানা, প্লট নং-২৫, রোড নং-১০, সেক্টর নং-১২ এলাকায় ঘোরাঘুরির করার সময় মো. মামুনুর রশিদ ও সিরাজগঞ্জের হাটিকুমরুল গোল চত্বর থেকে মো. আব্দুল মান্নানকে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতদের গতকাল শনিবার সকালে বগুড়া জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, আটককৃতদের জেল হাজতে প্রেরণ করে তাদের ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা