প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৪:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৯, ২০২১, ৩:৪৭ অপরাহ্ণ
বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হকের ১০ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে সিরাজুল হক। ৯ অক্টোবর শনিবার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মরহুম সিরাজুল হকের ১০ম তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে তার পরিবারের সদস্যরা নিজ বাড়ীতে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করে।
জানা যায়, মরহুম শামসউদ্দিন আহম্মেদের পুত্র ও দৈনিক গণমানুষের আওয়াজ'র জেলা প্রতিনিধি, জনতার আদালত. কম'র সহসম্পাদক, দৈনিক পল্লীর আলো পত্রিকার স্টাফ রিপোর্টার, দৈনিক আলোচিত জামালপুরের ক্রাইম রিপোর্টার ও মুক্তিযোদ্ধা জেলা সন্তান কমান্ডের তথ্য বিষয়ক সম্পাদক সাংবাদিক মোঃ রবিউল হাসান লায়নের পিতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিরাজুল হক ১৯৭১ সালে এদেশ স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধাদের নামের তালিকা প্রনোয়নের কাজ করেন এবং কর্ণেল আবু তাহেরের সাথে ১১নং সেক্টরে দায়িত্ব পালন করেন। স্বাধীনতা পরবর্তীতে তিনি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, জামালপুর জেলা কমান্ডের দপ্তর সম্পাদকসহ বিভিন্ন দায়িত্ব পালন এবং বাংলাদেশ আওয়ামীলীগের জেলা কমিটিতে প্রবীন সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিরাজুল হক ১৯৪৩ইং সালের ৫ অক্টোবর জন্ম গ্রহণ করেন জামালপুর সদর উপজেলার ০১নং কেন্দুয়া ইউনিয়নের নারিকেলীর ফতেপুর গ্রামে। তার শৈশব-যৌবন কাটে নানার বাড়ী শহরের দেওয়ানপাড়া মন্ডল বাড়ীতে। শেষ বয়সে পুলিশ লাইন্স সংলগ্ন খুপিবাড়ী গ্রামে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস শুরু করেন। নিজ বাড়ীতেই ২০১১ইং সালের ৯ অক্টোবর হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৮ বছর। মৃত্যুর সময় তিনি স্ত্রী, ২ ছেলে ও ১কন্যা সন্তান রেখে যান। দীর্ঘ ১০টি বছর অতিবাহিত হয়ে গেছে এরই মধ্যে। আজ তার ১০ম তম মৃত্যু বার্ষিকীতে তার রুহের মাগফেরাত কামনা করে সকালে বাড়ীতে পবিত্র কুরআন খতম ও দুপুরে মিলাদ মাহফিলের আয়োজন করেছে পরিবারের সদস্যরা। মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমের স্বজন, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.