প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৬:১২ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৯, ২০২১, ৩:২২ অপরাহ্ণ
রৌমারীতে ট্রাক্টরের চাকায় হেলপার মতিয়ারের মৃত্যু

রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে ট্রাক্টরের (কঁাকড়া) চাকায় পিষ্ট হয়ে মতিয়ার রহমান (৪০) নামের এক হেলপারের মৃত্যু হয়েছে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা। শনিবার সকাল ৮টায় দিকে রৌমারী-ঢাকা মহাসড়কের ঝগড়ারচর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।নিহত মতিয়ার রহমান (৪০) উপজেলার দঁাতভাঙ্গা ইউনিয়নের ঝগড়ারচর এলাকার আছিম উদ্দিনের ছেলে।স্থানীয়রা জানান, শনিবার সকাল ৮টায় দঁাতভাঙ্গা ইউনিয়নের আমবাড়ি এলাকার হলহলিয়া নদী থেকে বালু আনার উদ্দেশ্যে যান হেলপার মতিয়ার রহমান।
এসময় ঝগড়ার নামক স্থানে ওই ট্রাক্টর থেকে পড়ে গিয়ে চাকায় পিষ্ট হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।রৌমারী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আরিফ হোসেন বলেন, তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়। অন্যত্র নেওয়ার আগেই তিনি মারা যান।রৌমারী থানার ওসি (তদন্ত) আবু সাঈদ বলেন, এ ঘটনায় মামলা করবেন না বলে নিহতের বাবা থানায় লিখিত দিয়েছেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.