
অর্ণব আল আমিন, বাসাইল, টাঙ্গাইলঃ টাঙ্গাইলের বাসাইলের বাসুলিয়া বেড়াতে আসার সময় ট্রাকচাপায় খন্দকার ফাহাদ তমাল (২১) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এঘটনায় মোটরসাইকেলে থাকা আব্দুল্লাহ আল দিমান (২১) নামের অপর একজন আহত হয়েছে। শুক্রবার (৮ অক্টোবর) বিকেলে বাসাইল-নলুয়া সড়কের কলাবাগান সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। যাদবপুর ইউনিয়ন পরিষদের সদস্য সৈয়দ আলী এ তথ্যটি নিশ্চিত করেছেন।
নিহত তমাল শ্রীপুর উপজেলার মাওনা এলাকার নজরুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানান, তমাল ও দিমান মিলে মোটরসাইলেকযুগে বাসাইলের বাসুলিয়ায় বেড়াতে যাচ্ছিল। এসময় মোটরসাইলেকটি কলাবাগান এলাকায় পৌঁছালে বালুভর্তি একটি ট্রাক অপর দিক থেকে এসে তাদের চাপা দেয়। এঘটনায় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক তমাল নিহত হয়। এসময় মোটরসাইকেলে থাকা দিমান আহত হন। আহত দিমানকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ইউপি সদস্য সৈয়দ আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। আহত অবস্থায় একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ