
এস আর নিরবঃ যশোরের শার্শা সীমান্ত থেকে,২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করে শার্শা থানা পুলিশ। আটক আসামী হলেন,খুলনা খালিশপুর গ্রামের শাহ আলমের ছেলে শাকিল হোসেন(৩০) বেনাপোল পোটথানাধীন কাগজপুকুর গ্রামের মফিজুর রহমানের ছেলে তুহিন আলম বাপ্পি (২৪)
পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে জেলেপাড়া বটতলার দক্ষিণ পাশে জাহিদুল ইসলামের জমির মধ্যে হতে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাদেরকে যশোর আদালত পাঠানো হবে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান