
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ- নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের থুপশহর খাপড়া গ্রামের রাস্তা থেকে ১৫শ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বদলগাছী থানা পুলিশ। ৭ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে ওসির নির্দেশে এসআই আব্দুল আজিজ, এসআই মনোয়ার হোসেন, এসআই মজনু মিয়া, এসআই মেহেদী, এনএস আই তুহিন আহমেদ অভিযান চালিয়ে ঐ ২ মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটককৃতরা হলেন, উপজেলার মথুরাপুর ইউনিয়নের থুপশহর খাপাড়া গ্রামের আজাহার আলীর ছেলে ইমন হোসেন (২২) এবং ঐ গ্রামের ছাইদুল ইসলামের ছেলে রুবেল হোসেন (২৩)। বদলগাছী থানার অফিসার ইনর্চাজ আতিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আব্দুল আজিজকে নির্দেশ করলে, এসআই মনোয়ার হোসেন, এসআই মজনু মিয়া, এসআই মেহেদী, এনএস আই তুহিন আহমেদ সঙ্গে নিয়ে কৌশলে ঐ দুই জন মাদক ব্যবসায়ীকে ১৫ শ ট্যাবলেটসহ আটক করে। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।