
এস আর নিরবঃ যশোরে ইজিবাইকের ব্যাটারি চার্জ দেয়ার সময় কনক বিশ্বাস (৩৫) নামে এক যুবক বিদ্যুৎপৃষ্টে মারা গেছেন। মঙ্গলাবার (৫ অক্টোবর) রাতে বাড়িতে ইজিবাইকের ব্যাটারি চার্জ দেয়ার সময় এই ঘটনা ঘটে।কনক সদর উপজেলার সিরাজসিংহা গ্রামের বাসিন্দা। নিহত কনকের ভাইপো শুভঙ্কর বিশ্বাস জানান, কনক বিশ্বাস ইজিবাইক চালাতেন। নিজের বাড়িতে প্রতি রাতে সেই ইজিবাইকের ব্যাটারিতে চার্জ দিতেন। মঙ্গলবার রাতে দুর্ঘটনা ঘটলে সাথে সাথে তাকে যশোর জেনারেল হাসপাতালে আনা হয়। যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার আহমেদ তারেক শামস জানান, হাসপাতালে আনার আগেরই বিদ্যুৎপৃষ্টের ওই রোগী মারা যান।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান