প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৮:২২ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৪, ২০২১, ৭:৪৯ অপরাহ্ণ
হাবিপ্রবিতে ৫ অক্টোবর একাডেমিক কাউন্সিল: জানা যাবে কবে খুলবে হল

আজিজুর রহমান, হাবিপ্রবি প্রতিনিধিঃ ৫ অক্টোবর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ৫৮তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত সভায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল এবং সশরীরে ক্লাস-পরীক্ষা সহ একাডেমিক ও প্রশাসনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মোঃ ফজলুল হক।
একাডেমিক কাউন্সিলের ব্যাপারে রেজিস্ট্রার বলেন, আগামী মঙ্গলবার দুপুর ২ টা ৩০ মিনিটে শুরু হবে ৫৮ তম একাডেমিক কাউন্সিল। বিশ্ববিদ্যালয় এবং আবাসিক হল কবে নাগাদ শিক্ষার্থীদের জন্য খোলা হবে তা সেদিনই জানা যাবে। এদিকে আরও জানা যায় এবারের একাডেমিক কাউন্সিলে আসন্ন গুচ্ছ ভর্তি পরীক্ষা সহ বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.