
মারুফ বিল্লাহ রুবেল: সাতক্ষীরা শ্যামনগরে পরিবারের প্রতি অভিমান করে ৬ষ্ট শ্রেণীর ছাত্রী গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। শনিবার সকাল ১১ টার দিকে আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে জানান তার পরিবার। আত্মহত্যাকারি মুনিরা খাতুন (১৩) ঈশ্বারীপুর ইউনিয়নের ধুমঘাট গ্রামের জি এম আবু মুসার মেয়ে। মনিরা খাতুন হেতেলখালির নাসিরবাদ মাদ্রাসার ৬ষ্ট শ্রেণীর ছাত্রী।
তার পিতাও মাদ্রাসার শিক্ষক। মনিরার পিতা আবু মুসা জানান, বাড়িতে থেকে আমি মাদ্রসায় যাওয়ার সময় মেয়েকে মাদ্রাসায় যেতে বলি। কিন্তু সে যেতে না চাওয়ার কারণে তাকে একটু বকা ঝকা দিয়ে আমি মাদ্রাসা চলে যাই। ১১টার দিকে আমি খবর পাই যে মনিরা গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করেছে।
স্থানীয় পিয়ার আলী বলেন, মনিরা গলায় ওড়না দিয়ে মারা গেছে। তার পিতা আবু মুসা মাদ্রাসায় না যাওয়ার করণে বকা ঝকা দিয়েছে শুনলাম। এবিষয় শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ মুর্শেদ বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে এস আই আশরাফুল কে পাঠিয়েছি

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল