প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২, ২০২১, ২:৩৮ অপরাহ্ণ
জামালপুরে বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আইয়ের জন্মদিন উদযাপন

রবিউল হাসান লায়ন: ‘স্বাধীনতার ৫০-এ, চ্যানেল আই ২৩-এ’ এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে চ্যানেল আইয়ের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১ অক্টোবর) রাতে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
জামালপুর চ্যানেল আই দর্শক ফোরাম সভাপতি সাযযাদ আনছারীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোকলেছুর রহমান।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ভাষা সৈনিক কয়েস উদ্দিন। জামালপুর চ্যানেল আই দর্শক ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে মূখ্য আলোচকের বক্তব্য রাখেন সরকারী আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াছমিন লিটা। এসময় আরও উপস্থিত ছিলেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.