
মিজানুর রহমানঃ লালমনিরহাটের হাতীবান্ধায় গুণগত সাংবাদিকতা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্থানীয় রিপোর্টার্স ক্লাব হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রিপোর্টার্স ক্লাবের সভাপতি আলতাব হোসাইন সুমনের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হাতীবান্ধা প্রেস ক্লাব সাধারন সম্পাদক নূরল হক।
সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের লালমনিরহাট জেলা ইউনিটের সাধারন সম্পাদক সাংবাদিক আসাদুজ্জামান সাজু ও মোহনা টেলিভিশনের লালমনিরহাট প্রতিনিধি সুমন খান। উক্ত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তফা। এসময় হাতীবান্ধা – পাটগ্রাম দুই উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
সাইকেল চালানো নিয়ে তুচ্ছ বিরোধ, ভৈরবে বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ
বগুড়ায় উত্তরাঞ্চলের পাঁচ জেলার উন্নয়ন সেমিনার: সুষম উন্নয়নের আশাবাদ
বদলগাছী উপজেলার ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পথগুলো যেন মরণফাঁদ