হোম » সারাদেশ » বগুড়ার পৃথক মাদক বিরোধী অভিযানে ৬০০ পিচ ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

বগুড়ার পৃথক মাদক বিরোধী অভিযানে ৬০০ পিচ ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার সদর উপজেলায় পৃথক দুটি মাদক বিরোধী অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়। এর আগে শুক্রবার দুপুরে সদরের সেউজগাড়ি আমতলা ও সন্ধ্যায় টেংরাবাজার এলাকায় পৃথক অভিযানে ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, রাজশাহীর রাজপাড়া উপজেলার বাসিন্দা রাজিব কুমার সাহা (৩৬)। তাকে সেউজগাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। আরেকজন হলেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার উপজেলার বাসিন্দা আঙ্গুর মন্ডল (২৪)। তাকে টেংরা বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এ তথ্য নিশ্চিত করেন সদর থানার ওসি মো. সেলিম রেজা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করা হয়। মাদক মামলায় তাদেরকে আদালতে পাঠানো হয়েছে,
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!