প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১১:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২, ২০২১, ২:১৬ অপরাহ্ণ
বগুড়ার ধুনটে এক গৃহ বধু ও ভিক্ষুকের লাশ উদ্ধার আটক এক

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার ধুনটে স্বপ্না খাতুন নামের এক গৃহ বধু ও মনছের আলী নামের এক মানষিক ভারমাস্যহীন ভিক্ষুকের লাশ উদ্ধার করেছে পুলিশ। থানা সুত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে ধুনট সদর ইউনিয়নের চালাপাড়া পুর্বপাড়া গ্রামের মুদি দোকানী বাহেজ আলী তার স্ত্রী স্বপ্না খাতুন(৪০)কে শুক্রবার গভীর রাতে মারধর করে। এক পর্যায়ে স্বপ্না খাতুন জ্ঞান হারিয়ে ফেলে। বাহেজ আলী তার স্ত্রীকে শনিবার ভোর ৫ টার দিকে ধুনট হাসপাতালের নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
খবর পেয়ে পুলিশ স্বপ্নার লাশ উদ্ধার ও স্বামী বাহেজ আলীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে । অপর দিকে একই দিন সকাল ৭টার দিকে ধুনট পৌর এলাকার খাদ্য গুদামের উত্তর পাশের এক পরিত্যক্ত পুকুরে উপজেলার নলডাংগা গ্রামের মানষিক ভারসাম্যহীন ভিক্ষুক মনছের আলী (৭০) নামের এক বৃদ্ধে অর্ধগলিত ভাসমান লাশ দেখে স্থানীয় জনগন থানায় খবর দিলে পুলিশ ওই বৃদ্ধের লাশ উদ্ধার করে। পরবর্তীতে বৃদ্ধ মনছের আলীর মেয়ে মর্জিনা খাতুন সহ তার স্বজনের লাশ শনাক্ত করে। মর্জিনা জানান, তারা মা মারা যাওয়ার পর বাবা মনছের আলী তার বাড়িইে থাকতো। সে মানষিক ভারসাম্য হীন হয়ে মাঝে মাঝে বাড়ি থেকে পালিয়ে গিয়ে ভিক্ষাবৃত্তি করতো।
তাকে কঠোর নজর দারির মধ্যে রাখার পরেও গত ২৯ সেপ্টেম্বর উধাও হয়। বিভিন্ন জায়গায় খোঁজ খুজি করে তাকে পাওয়া যায় নি। এঘটনায় বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ধুনট থানার ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম গৃহ বধু ও বৃদ্ধ ভিক্ষকের লাশ উদ্ধার করার কথা স্বীকার করে বলেন, গৃহ বধু স্বপ্না খাতুন তার স্বামীর নির্যাতনে মারা গেছে। কারন সুরতহাল রির্পোট তৈরী করার সময় ওই গৃহবধুর শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়ায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী বাহেজ আলীকে আটক করা হয়েছে এবং বৃদ্ধ মনছের আলীর পরিবারের কোন অভিযোগ নাই। তবে ওই দুটি লাশের ময়না তদন্তের জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের প্রেরন করা হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.