
প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার সময়ে গর্ভবতী মায়েদের নিরাপদ প্রসবে সক্ষমতা উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল অনলাইন প্লাটফর্মে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে ল্যাম্ব হাসপাতাল। এতে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মোতাহারুল ইসলাম। কর্মশালায় আলোচকরা বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও বন্যাকালীন সময়ে গর্ভবতী মায়েরা সবচেয়ে বেশি কষ্টে থাকেন। ওই সময়টাতে পরিবেশ পরিস্থিতির কারণে নিরাপদ প্রসব চ্যালেঞ্জ হয়ে উঠে। দুর্যোগকালীন গর্ভবতী মায়েদের প্রসব যাতে সহজ ও নিরাপদে হয়, সে জন্য সংশ্লিষ্টদের দক্ষতা উন্নয়ন জরুরি। কিভাবে নিরাপদ প্রসব সম্ভব এর জন্য প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে, তেমনি গর্ভবতী মায়েদের পরিবারের মধ্যে সচেতনতা বৃদ্ধিরও প্রয়োজন রয়েছে।
ভার্চুয়াল এ প্রশিক্ষণ কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ল্যাম্ব হাসপাতালের প্রজেক্ট ম্যানেজার মাহাতাব উদ্দিন লিটন ও ডেপুটি প্রজেক্ট ম্যানেজার ডা. তাহারিমা হোসেন। কর্মশালায় গর্ভবতী মায়েদের নিরাপদ প্রসবের গুরুত্ব তুলে সমাপণী বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় উপ-পরিচালক (স্বাস্থ্য) ডা. আবু মো. জাকিরুল ইসলাম লেলিন। দিনব্যাপী এ প্রশিক্ষণে রংপুর এবং রাজশাহী বিভাগের মধ্যে কুড়িগ্রাম,গাইবান্ধা, বগুড়া ও সিরাজগঞ্জ জেলার স্বাস্থ্য বিভাগের চিকিৎসক ও ধাত্রীরা অংশ নেন। কর্মশালায় নিরাপদ প্রসবে করণীয় ছাড়াও দুর্যোগকালীন কিশোরীদের নিরাপদে রাখা ব্যাপারে প্রশিক্ষণ দেয়া হয়। সালেকুজ্জামান সালেক,ব্যুরো চীফ,রংপুর।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা