
আলফাডাঙ্গা প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টায় পৌরসভার ভোজ ফুড পার্কে বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট শেখ জামাল হোসেন মুন্নার উদ্যোগে এ আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় পৌর কৃষক লীগ নেতা ছিদ্দিক শেখ, পৌর কাউন্সিলর খান মিজানুর রহমান, উপজেলা কৃষকলীগ নেতা আজিম মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। এবিষয়ে শেখ জামাল হোসেন মুন্না জানান, ‘দেশ ও জাতীর উন্নয়নের রুপকার, সফল প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিনে আনন্দিত না হয়ে উনার জীবনাদর্শ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। কিভাবে দেশের জন্য নিজেকে বিলিয়ে দিতে হয়, দলকে পরিচালিত করতে হয়। সেই লক্ষ্য নিয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান