
ফারুক হোসেন রুহিয়া ঠাকুরগাঁও প্রতিনিধিঃ করোনা সংক্রামন ঠেকাতে ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় ওয়ার্ডে ওয়ার্ডে মানুষদের দেয়া হচ্ছে করোনা টিকা। আজ মঙ্গলবার সকাল ১০ টা থেকে একযোগে রুহিয়া থানার বিভিন্ন ইউনিয়নে পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে বসবাসরত মানুষদের ভোটার আইডি কার্ড দেখে প্রদান করা হয় করোনা টিকা।
সকালে ১ নং রুহিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে কার্যক্রমের উদ্বোধন করেন চেয়ারম্যান মনিরুল হক বাবু রুহিয়া থানায় ০৫ টি ইউনিয়নের বিভিন্নস্থানে বুথ স্থাপনের মাধ্যমে করোনা টিকা প্রদান করা হয়। এ সময় বয়স্ক নারী পুরুষ ও প্রাপ্ত বয়স্কদের প্রধান্য দেয়া হয়। রেজিষ্ট্রেশন কার্যক্রমের মাধ্যমে ও রেজিষ্ট্রেশন ছাড়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে আসা সাধারণ জনগনকে টিকা প্রদান করা হচ্ছে। ভোগান্তি ছাড়াই টিকা দিতে পেয়ে খুশি স্থানীয়রা।
এ সময় রুহিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল হক বাবু জানান, ওয়ার্ড পর্যায়ের মানুষকে টিকা প্রদান করায় মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। আমরা চাই করোনা মহামারি ঠেকাতে এভাবে ইউনিয়নের প্রতিটি মানুষকে যেন টিকার আওতায় আনতে পারি। সে কারনে সরকারের এ কার্যক্রম তা অব্যাহত রাখা প্রয়োজন। সাধারণ মানুষ স্বাচ্ছন্দে টিকা গ্রহন করতে পারছে। পর্যায়ক্রয়ে সকলেই এ টিকার আওতায় আসবে।

আরও পড়ুন
নিখোঁজের ২০ ঘণ্টা পর তেতুলিয়া নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার
ভোলাহাট সীমান্তে ৩ আসামীসহ ১২৪ বোতল নেশাজাতীয় সিরাপ আটক
সরিষাবাড়ীতে সপ্তম শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা