
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে একটি রিভলবার ও তিনরাউন্ড গুলিসহ জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ আহম্মেদ সবুজকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মেরিন টেকনোলজি ইনস্টিটিউটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জুনায়েদ আহম্মেদ সবুজ সিরাজগঞ্জ পৌর এলাকার ভাঙ্গাবাড়ি মহল্লার বাসিন্দা।
সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খোকন চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ি এলাকায় মেরিন টেকনোলজি ইন্সটিটিউটের সামনে থেকে জুনায়েদ আহম্মেদ সবুজকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি রিভলবার ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল