
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ- প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জের ৮ নং পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম সরকারের নের্তৃত্বে ব্যতিক্রমী আয়োজনে আওয়ামীলীগের অঙ্গ সংঘঠনের নেতাকর্মীদের নিয়ে নিয়ে পায়ে হেটে শোভাযাত্রা করেছেন। গতকাল ২৮ সেপ্টেম্বর বিকেল ৫ টায় পাঙ্গাসী ইউনিয়ন পরিষদ থেকে হাটপাঙ্গাসী বাজার হয়ে পাঙ্গাসী ব্রিজ থেকে ইউনিয়ন পরিষদ চত্বরে শোভাযাত্রা শেষ করে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা করা হয়। ইউপি চেয়ারম্যানের এ আয়োজনে উজ্জিবিত হয়েছেন নেতাকর্মীরা। তিনি তার সংখিপ্ত বক্তব্যে বলেন, আওয়ামীলীগের সরকার মাননীয় মানস কন্যা জনদরদি প্রধানমন্ত্রী বাচঁলে আমরা বাচঁবো। আওয়ামীলীগের সুখে দুখে পাশে থেকে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য নিরলস ভাবে মানুষের সেবা করে যাবো এবং ডিজিটাল ইউনিয়ন করার প্রতিশ্রতি দেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল